সাম্প্রতিক

6/recent/ticker-posts

রাহুল গাঙ্গুলী





গতিময়তার বুদবুদ ও ইথারকথা

১

আড়াল হয়ে যাচ্ছো প্রতিনিয়ত?
সমাধির চারপাশ _____
দূর।বহুদূর
ধর্ষন।অথবা ~ দাবানল আমন্ত্রিত


২

অস্পষ্ট হ্যাজাক্ থেকে ~ বরফের বাড়ি
আজ।পৃথিবীর উষ্ণতম দিন _______
কয়েকটা সূর্যের চেয়েও তাপনিয়ন্ত্রক


৩

ক্রমশঃ ~ গভীর হয়ে যাচ্ছ
স্পর্শহীন মৃত।অথচো _____
স্পর্শক ভ্রূণ সহবাস কেন্দ্রিক
শরীরের ভূগোল < অথবা > নিধনের চড়ুইভাতি


৪

এই কারুকাজ ~ সুদীর্ঘ অনুশীলনের ফসল
মাটিখন্ড ভেসে যায় ______
ভাসমান উল্লাসে আপাতপতন বারংবার 
প্লবতা ~ অনির্দিষ্ট অস্তিত্বের অনিয়ন্ত্রিত একক্


৫

এই মুহূর্তটুকুর ~ সংকোচ।ভয়।স্পর্শ
যাবতীয় জমাখরচ
শুকতারার ব্যাসার্ধ।সীমান্ত শেষের ১ম ফুল
প্লাজমা পরবর্তী আণবিক-পারমাণবিক||বাদ
এসবই _____

ঘুরন্ত চাকার পরছায়া ~ মেগাস্থিনিস এখনও


৬

অনেকগুলো গুঁড়োগুঁড়ো ধোঁয়া
ঠিক যেনো ঠিকানা আদল
১টা গোটা ~ ৎ।নুপুরিচিতো ইশারা ______
মধ্যান্তরে ঘটছে মাংসাশী বিবর্তন


৭

জানা নেই ~ সমাপ্তিগুলো শুরু হচ্ছে কিনা
অসমাপ্ত রেশ ______
বড়ো আকাশ নগ্ন হচ্ছে ছোটো আকাশ খেয়ে


৮

এখনো অবধি ~ জলজ্ অনুভব
অসীমতা ভেদী নীল।একটুএকটু গাঢ় নীল
শেকড়েশেকড়ে ঠোঁট ______
প্রত্নতাত্ত্বিক ভবিষ্যৎ ~ চুম্বক আনত



শব্দরূপ : রাহুল গাঙ্গুলী




রাহুল গাঙ্গুলী