সাম্প্রতিক

6/recent/ticker-posts

দেবজ্যোতি রায়: কবিতা

 


কবিতা


কীর্তনাঙ্গ

   

কীর্তনাঙ্গে মাটির গন্ধের সঙ্গে মিশে আছে 

আমিষ বাতাস। মালতীর হাড়-মাংসে দৈবভাব, 

রাইজন্ম ঘন হয়ে আসে। 

ফেলে আসা অস্তিত্বের লাশ 

মরচে-পড়া বল্লমের মতো  

 

অন্তরীক্ষে কদমের ছায়া, বাঁশির আওয়াজ 

রসকলি থেকে ওড়ে জোনাকি আগুন 

জাগতে রহ, আত্মকথন

 

মনে পড়ে স্বরূপের কথা? 

স্বরূপ, মদনপুরের 

লোহার কর্ণিকে ইট গাঁথে

দ্রাক্ষারসে ডুবে মৃদঙ্গ বাজায় 

 

বিষ ও বিস্ময়ে তৈরি আলেয়া-সংসার নিয়ে

স্বরূপ ভাবছে, 

নিজের স্মৃতির কাছে কী কী দায় রয়ে গেল?  

কিছু ভয়, দুরু দুরু, ঝুঁকি নিতে পারল না মন 

অভিসার থেমে গেল আলো জ্বালাবার কত আগে!

 

 





দেবজ্যোতি রায়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ