সাম্প্রতিক

6/recent/ticker-posts

সম্পাদকীয়: জুলাই ২০২৬

 



সম্পাদকীয়


একজন লেখক যখন লিখতে পারেন না, তখন আমরা তাকে বলি 'রাইটার্স ব্লক'ব্যক্তিগত সৃজনের অস্থায়ী সংকট এক সময়ে এসে কেটেও যায় বা সেই সময় হয়তো নতুন কোনো লেখার বীজ বোনা হয় ভেতরে ভেতরে একই সঙ্গে অনেক কলম থমকে যায় এমনও তো হয় করোনা কালে অনেকেই লিখতে পারেননি আবার অন্যরকম লেখাও অনেকে লিখেছেন রাজনৈতিক অস্থিরতা বা যুদ্ধ পরিস্থিতি হলেও এমনটা হতে পারেসাময়িক ভাবে অনেকেই লিখতে পারছেন না 

এই সময়ে আমাদের রাজ্যে এক অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতি চলছে যা অভূতপূর্বভালো মন্দের বিশ্লেষণ বা মূল্যায়ণ এখনি সম্ভব নাকারণ কোনো সময়কে বুঝতে গেলে তার থেকে একটু দূরে সরে যেতে হয়। তবে এখন প্রতিদিনের সংবাদ আলোচনার কেন্দ্রে। অস্বাভাবিক ঘটনাগুলিই যেন প্রতিদিনের স্বাভাবিকতাকে প্রতিস্থাপন করছে।

এই সময়ে দাঁড়িয়ে সময়ের অভিঘাতে লেখকের নীরবতা ভাবায়। হতে পারে তা সময়ের সংকট। এর সামাজিক ও মানসিক কারণ অবশ্যই কোনো না কোনো রকমের অস্থিরতা। সময়ের যেমন একটি নিজস্ব ভাষা আছে তেমন একটি নিজস্ব নীরবতাও তো আছে। একে বন্ধ্যা সময় বলা যায় কি? এই সময় সমাজ ও ইতিহাসের দলিল হয়ে ওঠে সাহিত্য পত্রিকা। সাহিত্য পত্রিকাগুলি কি সেই নীরবতাকে স্থান দেয়? 

রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু  নতুন কিছু ভাবধারার পত্রিকার কথা উঠে আসছে। ইতিহাস (সত্যি–মিথ্যা) যাচাই করে নিচ্ছে , প্রশ্ন করতে শিখছে সাধারণ মানুষ। ইতিহাসের ইন্টারপ্রিটেশন নিয়ে কথা হচ্ছে। সাধারণ মানুষ তাকিয়ে আছে নতুন কিছু, সুন্দর আগামী দিনের প্রত্যাশা নিয়ে। এই সময়টি এবং সইকথার এই সংখ্যার প্রস্তুতি ও প্রকাশ-সময়। নানা বিষয়, নানা অভিজ্ঞতা, ভাষা ও দৃষ্টিভঙ্গির ভিন্নস্বর স্থান পেয়েছ এই সংখ্যায়। আপনারা পড়ুন এবং মতামত জানিয়ে সমৃদ্ধ করুন। প্রকাশিত হল এবং সইকথা-র ১৯তম আন্তর্জাল সংখ্যা।

                                                                               জুলাই, ২০২৬



শীলা বিশ্বাস


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ