সাম্প্রতিক

6/recent/ticker-posts

দেবার্ঘ সেন : কবিতা

 


গুচ্ছ কবিতা



মিনিয়েচার


 

১

 

একঘেয়ে শীত

একঘেয়ে গরম

একঘেয়ে বৃষ্টি 

 

ফিমেল আর মেল প্লাগ, 

সঙ্গম করে যায়।

 

২

 

সঙ্গম একটি হলন্ত শব্দ 

শতকরায় পড়ে থাকে

অভাব আর স্বভাব। 

 

৩

 

ভাব নিয়ে অনেক খেলার পর

উবে যায় সমস্ত উদারতা 

তখন পড়ে থাকে 

বস্তু আর ছিবড়ে হওয়া আবেগ। 

 

৪

 

আবেগের আঁটি থেকে

তুমিও চেয়েছ 

মুক্তির রণপা ও 

একটি টিকালো নাক।

 

 

৫

 

নাক আসলে একটি স্যুইচ 

এসো টিপের বদলে

তোমার কপালে

এম.সি.বি পরিয়ে দিই।

 


দেবার্ঘ সেন 

 

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ