সাম্প্রতিক

6/recent/ticker-posts

সঞ্জয় ঋষি




য ত টু কু এবং ত ত টু কু র কবিতা 


১

যতটুকু তোমাকে দেখে বুঝি।
ততটুকুই বোঝা বাকি থেকে যায়।
হরিতকী বন। রূপালী সাপ। ডোরাকাটা আয়ু। ৩১ ডিসেম্বর। 

২

যতটুকু তোমাকে মানি,ততটুকু মানি না।
নখের উপর ত্রিবিন্দু। চুলের উপর লেখা নদী। 

বুকের ভেতর রাধাগহ্বর।

 ৩

মাথার উপর পাখা ঘুরছে
মনের ভেতর তুমি নামক কেউ
হাওয়া সর্বাঙ্গে লাগছে না সমান ভাবে
মন তোমার কাছাকাছি গিয়ে ফিরে আসছে...
                       

একটু বসতে দিলে না!



সঞ্জয় ঋষি