দুটি কবিতা
কলমের
শব্দেরা
আজকাল-
মাটিতে
পা রাখলেই
শরীর
কেঁপে ওঠে।
অক্ষরের
শিকড় সন্ধানী
কবি
মন,
প্রতিবাদের
শব্দ জোগাড়ে সন্ধিহান ।
যে
শব্দ-ই কলমে আসুক
শাসন
যন্ত্রের এই বেহায়া চেয়ার
মাটি
কামড়ে ত্রিশুল সেজে বসে আছে।
সংস্কৃতির
যে অন্যায় উপস্থাপনে
বুক
ফুলিয়ে মঞ্চ গড়ে অবক্ষয়
অতি
লবণে মেকি হাউস রমরমা …
মনে
হয়,
তাকে
আটকানো; কবি
শব্দ বাতুলতা ।
এতৎসত্ত্বেও
কলম কখনও
শীতঘুমে
যেতে পারে না।
নির্মাণ
হবে
না, শুধু
লোহা হবে না
কামারশালায়
যেতে হবে
তাপ
বুঝে তারপর হাতুরি
কী
ভাবে মাথা তুলে দাঁড়াবে !
হাপরে
ঘাম ঝরে পড়ছে
শ্রমের
ও-চোখ চিকচিক,
মাপ
সামঞ্জস্যে টুকরো করো
খাপ
খাওয়ানো আকার দাও।
যাপনে
তাপিত শ্বাসবায়ু
মন, আগুনে পোড়ে পুড়ুক
রাখো, চলাচলে শান্তি রাখো
ক্ষয়িষ্ণু
পথে রাখো নির্মাণ।
সুখেন্দু ভট্টাচার্য



0 মন্তব্যসমূহ