সাম্প্রতিক

6/recent/ticker-posts

সুপ্তশ্রী সোম:কবিতা

 


কবিতা


গন্তব্য

 

এখনও অনেক পথ বাকি

এখনো পথে নির্লিপ্ত কাঁটা

শুয়ে থাকে ব্যথা দেবে বলে 

দিকশূন্যপুর খুঁজে অবিরাম লাটাইয়ের ঘুড়ি 

হিসেব রাখেনা কোনও পথের বয়ান

কত মরুভুমি , সমুদ্র, ছায়াপথ, ধাঁধা

মুক ও বধির স্কুলে পথ হারায়

মোড়ের মাথায় কোন পথে যাব জিজ্ঞাসায় আটকে থাকে মুক্তির বিকেল

 

অথচ হাওয়া জানে 

নীরবতা জানে

 

কতকাল ধরে দরজা খোলা

কিন্তু  পৌঁছতে পারছি না।



সুপ্তশ্রী সোম


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ