সাম্প্রতিক

6/recent/ticker-posts

জারা সোমা




দুটি কবিতা


১

সংকলন
         
আঙুল স্পর্শ করুক জন্মদাগ


চলে যেতে হবে জেনেও
উপেক্ষা করি নিষিদ্ধতা
আকাশ থেকে টেনে নামাই
প্রেম-বিষাদ-জন্ম-মৃত্যু
হিপনোটাইসড হোক অহং

আজকাল  কলম যেন কালদর্শী
ভূতগ্রস্তের মতো চলে বেড়ায়
হলুদচটিতে পারদর্শী শব্দকুল,
থার্মোমিটার ছুঁয়ে দেয় বিন্দু
তারপর সব সংঘাতী গল্পগুচ্ছের সংকলন।।।



২

কনসার্ট
বিরহে বসত গড়ে যাযাবর
শুরু হয় পাওনা-গন্ডার সাময়িকী
তারপর সংসার সংসার খেলা,
তোমাকে আমি খুব চিনি
এ কেবল অযথা দাবী অপ্রতুল হয় শব্দসমূহ
প্রদীপের নিচেই অন্ধকারের স্থায়ী জমায়েত
একমাত্র কবিতার কাছেই
আজীবন বন্ধক রেখেছি নিজেকে,
কখনো শব্দহীন কনসার্টও
বেশ জমে কানহা।।





জারা সোমা