সাম্প্রতিক

6/recent/ticker-posts

খুকু ভূঞ্যা: কবিতা

 


গুচ্ছ কবিতা



একটি প্রিয় মুখের দিকে তাকিয়ে 


 

১:

 

কত মুখ পেরিয়ে একটি মুখের কাছে আসা 

স্বপ্নে ধুনুচি নাচ নাচতে নাচতে তাকে স্পর্শ করে দেখি 

তার সারাশরীরে গাছগাছালির ঘ্রাণ 

ভেষজ গন্ধে জড়িয়ে ধরল সে 

দিকে দিকে বেড়ে যাচ্ছে বিশল্যকরণী

 

২:

 

হত্যার অনেক দূরে যে হৃদয় 

তাকে ডাকো, দুহাত বাড়িয়ে ডাকো 

শ্রীরাধার মতো সমর্পণে ভেঙে দাও বিশ্বের যাবতীয় লালসা 

প্রেম সত্য হোক 

 

৩:

 

কখনো কখনো শান্তির জন্য বিবাগী হতে হয়

সংসার পড়ে থাক অশ্রুর ভেতর 

শোক তাপ দহনে দহনে লালিত হোক লঙ্কা বেগুন কিংবা লাউলতা

বুক ফাটা আর্তি নিয়ে জেগে থাক ধানমাঠ

 

 

৪:

 

অন্তত একবার পালিয়ে যাওয়া ভালো 

শরীর রেখে সাধটুকু নিয়ে 

প্রিয় সময়ের কাছে 

অগাধ ভালোবাসা পেলে 

ঈশ্বরও ভুলে যায় অমরার কথা 

 

 

 

খুকু ভূঞ্যা

 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ