দীর্ঘ কবিতা
ইউক্যালিপটাস
বলো ইচ্ছেফুল
মেঘ দিচ্ছে ডাক
শুধু অনুস্টুপ
সুখ পালটে যায়
সেকি কচ্ছপে
ভাঙে গুলবাহার
দেবীনর্তকী
বৃথা স্বপ্নসুখ
যূথী ফুল্লমন
ক্ষণে নাচছে কেউ
তিথি চঞ্চলা
কিছু খুলল কই!
যত তুচ্ছমন
শোকে মূর্ছা যায়
থিতু পত্রালী
ঝোলে উচ্চতায়
শোনো বর্তমান
ক্রমে ধাস্টামি
মন জানতে চায়
কারা দুষ্টুলোক
আলো খণ্ডগ্রাস
আছে ভণ্ডামি
চারু চণ্ডালে
ভরে গণ্ডগ্রাম
এলো মক্ষীসুখ
মেলো পক্ষীপাখ
বেলো বাজছেনা
ধরি সুক্ষরূপ
হাওয়া দিচ্ছে তাও
ছাড়ো ভ্যান্তারা
মেঠো বক্তৃতাও
সাজে একতারা
হৃদি দুগ্ধদ্রাব
কুলে উল্কিচোখ
ধুলে রংপলাশ
মোছে চন্দ্রালোক
খুঁজে দেখছে তাও
ছায়া পড়ছে কি!
নাহে, কল্পনাও
বহে পালতোলা
সেকি ইচ্ছেতে
গাভীপুচ্ছপুট
নেশা যাচ্ছে কই
কোথা মেঘশকট!
কত ধান্যধন
শত সাতকাহন
গত সন্ধ্যারাগ
ক্ষত সাতবাহন
মিছে মদমাতাল
নিচু জলবোতল
ঋতু দলমাদল
তোলে উচ্চরোল
তবে খোল কাছা
টান মিথল্যাঙট
বীণে সাপ নাচা
ছিঁড়ে যাক কপট
খুলি খুলবে যেই
ভুলি জল্পনা
ঢুলি যায় বেজেই
তুলি আলপনা
পাতা ঝরবে রোজ
যত পূর্বাহেম
সখি মেঘসরোজ
চিনে রাখবে গাছ
যত স্পর্শসুখ
চিনে রাখবে গাছ
ক্ষত পত্রপুট
গুনে রাখবে গাছ
ব্রত অন্নকূট
যত বৃন্দনাচ
যত ছক্কাপুট
খুনে রাঙবে গাছ।।
কৌশিক সেন



0 মন্তব্যসমূহ