গুচ্ছ কবিতা
একটি প্রিয়
মুখের দিকে তাকিয়ে
১:
কত মুখ
পেরিয়ে একটি মুখের কাছে আসা
স্বপ্নে
ধুনুচি নাচ নাচতে নাচতে তাকে স্পর্শ করে দেখি
তার
সারাশরীরে গাছগাছালির ঘ্রাণ
ভেষজ গন্ধে
জড়িয়ে ধরল সে
দিকে দিকে
বেড়ে যাচ্ছে বিশল্যকরণী
২:
হত্যার অনেক
দূরে যে হৃদয়
তাকে ডাকো, দুহাত বাড়িয়ে ডাকো
শ্রীরাধার
মতো সমর্পণে ভেঙে দাও বিশ্বের যাবতীয় লালসা
প্রেম সত্য
হোক
৩:
কখনো কখনো
শান্তির জন্য বিবাগী হতে হয়
সংসার পড়ে
থাক অশ্রুর ভেতর
শোক তাপ দহনে
দহনে লালিত হোক লঙ্কা বেগুন কিংবা লাউলতা
বুক ফাটা
আর্তি নিয়ে জেগে থাক ধানমাঠ
৪:
অন্তত একবার
পালিয়ে যাওয়া ভালো
শরীর রেখে
সাধটুকু নিয়ে
প্রিয় সময়ের
কাছে
অগাধ
ভালোবাসা পেলে
ঈশ্বরও ভুলে
যায় অমরার কথা
খুকু ভূঞ্যা



0 মন্তব্যসমূহ