গুচ্ছ কবিতা
বোসো
রক্ত মাংস
পুঁজ ঘাঁটা শেষে শুধু মন পাশে এসে বোসো
যেভাবে
ছুঁয়ে থাকে গাছ শিকড়ে শিকড় মাটি হাওয়া জল
কথা সংকোচন
বরফ তুতো ভাইবোন জানা
শীত করে
অসময়ে ও মুখে তাকালে
বড় হয়
নিজেদের মত ক্রুদ্ধ ষাঁড়
ভালোবাসা
খুঁজে নেয় রাস্তা ও পা
ভালো হলে
বাসা পাশাপাশি আঁটে আমরা তোমরা
জায়েজ
সবকিছু জায়েজ
হ্যায় প্রিয় , প্রেমে
আর রণে
মত যদি প্রেম
হয় বুক চিরে দেখাতে পারি
মন্দির এক , অধিষ্ট দেবতা তায় নিজস্ব ইগো
একে তুমি
অন্ধত্ব বল? প্রাচীন
হেমলক
রক্তে শিরায়
নাচে পূর্বাপর ঠগ । সময় কঠিন ।
এখন পাশে
থাকা মানে কথাহীন ব্যাকুল মরণ ।
পরীক্ষা
আসলেই বসে
আছে, ছিঁড়ে খাবে
পান থেকে
খসলেই চুন
পরীক্ষা ভীত
নাজুক বালক
সাদা খাতা
জমা দেবে ,
নাকি এঁকে
দেবে স্নেহময়ী মা ,
মায়ের আঁচল !
এমন প্রশ্নে
জেনো বরাবর সপাট
খাতা ছিঁড়ে
ছুঁড়ে মারি ফ্যাসিস্ট যেন
ভাঁড়ে যাক
দোলাচল । সগর্বে বল ,
কালো রঙে
ফুটে ওঠা সাদা ভালোবাসা

.jpg)

0 মন্তব্যসমূহ