কবিতা
গন্তব্য
এখনও অনেক পথ
বাকি
এখনো পথে
নির্লিপ্ত কাঁটা
শুয়ে থাকে
ব্যথা দেবে বলে
দিকশূন্যপুর
খুঁজে অবিরাম লাটাইয়ের ঘুড়ি
হিসেব রাখেনা
কোনও পথের বয়ান
কত মরুভুমি , সমুদ্র, ছায়াপথ, ধাঁধা
মুক ও বধির
স্কুলে পথ হারায়
মোড়ের মাথায়
কোন পথে যাব জিজ্ঞাসায় আটকে থাকে মুক্তির বিকেল
অথচ হাওয়া
জানে
নীরবতা জানে
কতকাল ধরে
দরজা খোলা
কিন্তু পৌঁছতে পারছি না।
সুপ্তশ্রী সোম



0 মন্তব্যসমূহ