সাম্প্রতিক

6/recent/ticker-posts

শুভ্রাশ্রী মাইতি: কবিতা

 


গুচ্ছ কবিতা


আলো ও আয়না


কোকিল

দেখা যাচ্ছে না

 

তার ডাকটাই

শোনা যাচ্ছে শুধু

 

একটা অদৃশ্য কুহুডাক

ছড়িয়ে পড়তে পড়তে

বসন্ত এনে দিচ্ছে

বিধুর শীতশহরে

 

কাঁচের ফুলদানি

 

এভাবে ভেঙেছে ;

ছড়িয়ে পড়েছে

ফুলের কাঁচা মন

এদিকে ওদিকে

 

ভেঙে যাওয়া

তাকে গুছিয়ে তুলতে

পারছে না কোনভাবে

 

 

মা

জোনাকি চেনায়

শিশুকে

 

জোনাকি মানে

ছোট ছোট জ্বলে ওঠা

 

শিশু

জ্বলে ওঠা শেখে

বিপুল অন্ধকারে

 

 

জামাকাপড় কাচি

 

সাবানজলে ব্রাশ ডুবিয়ে

ঘষি জামার হাতা,

কলার, পকেট

 

তবু, কেচে ফেলা জানে,

জামার ময়লাই তুলেছি শুধু,

মনের ময়লা তুলতে পারিনি

আজও অনিঃশেষ!

 


শুভ্রাশ্রী মাইতি

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ