কবিতা
উত্তরাধিকার
আমার পিতামহের অশ্বশালা ছিল না
তবু বুটিদার জাজিম আমাদের বাড়িতেও ছিল
আর তার উলটোদিকের অমোঘ ধুলোরাও
আমূল বিঁধিয়ে দেওয়া প্রতিশোধ ছিল
অহেতুক দেওয়াল ওঁচানো স্বরক্ষেপ
সহবত আর বেয়াদপির কোলাজে
ওজুর জলের পাঁচ ওয়াক্ত অনির্বচন
আমার পিতামহের হজযাত্রা ছিল না
তবু মোনাজতের অবসর ছিল আমাদের বাড়িতেও
আর তার সাথে প্রত্যাশার করতলও
রোহণ কুদ্দুস



0 মন্তব্যসমূহ