সাম্প্রতিক

6/recent/ticker-posts

সুখেন্দু ভট্টাচার্য: কবিতা

 


 দুটি কবিতা 



 

 

কলমের শব্দেরা

 

আজকাল-  

মাটিতে পা রাখলেই 

শরীর কেঁপে ওঠে।

 

অক্ষরের শিকড় সন্ধানী

কবি মন,  

প্রতিবাদের শব্দ জোগাড়ে সন্ধিহান ।

 

যে শব্দ-ই কলমে আসুক   

শাসন যন্ত্রের এই বেহায়া চেয়ার

মাটি কামড়ে ত্রিশুল সেজে বসে আছে। 

 

সংস্কৃতির যে অন্যায় উপস্থাপনে

বুক ফুলিয়ে মঞ্চ গড়ে অবক্ষয়   

অতি লবণে মেকি হাউস রমরমা

 

মনে হয়, 

তাকে আটকানো; কবি শব্দ বাতুলতা ।

 

এতৎসত্ত্বেও কলম কখনও

শীতঘুমে যেতে পারে না।

 

 

 

 

 

নির্মাণ

 

হবে না, শুধু লোহা হবে না  

কামারশালায় যেতে হবে  

তাপ বুঝে তারপর হাতুরি 

কী ভাবে মাথা তুলে দাঁড়াবে ! 

 

হাপরে ঘাম ঝরে পড়ছে 

শ্রমের ও-চোখ চিকচিক,    

মাপ সামঞ্জস্যে টুকরো করো

খাপ খাওয়ানো আকার দাও।

 

যাপনে তাপিত শ্বাসবায়ু     

মন, আগুনে পোড়ে পুড়ুক  

রাখো, চলাচলে শান্তি রাখো 

ক্ষয়িষ্ণু পথে রাখো নির্মাণ।  





সুখেন্দু ভট্টাচার্য 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ