সাম্প্রতিক

6/recent/ticker-posts

মানসী কবিরাজ:কবিতা

 



গুচ্ছ কবিতা


ভ্রমণ

 

১

গন্তব্যে যাওয়ার এই একটাই চাবি । বলতে বলতে জাগে মায়া স্টিয়ারিং । জাগে প্রবল সবুজে ।  ভিতর রাস্তা সেই স্বরলিপি খোঁজে  । নামতার ধাপ গুণে গুণে ব্যাগ ভর্তি মেঘ । ঝাঁপিয়ে নেমে আসে আনন্দ কার্পেটে ।  যেন এক আলাদিনের জিন ! টই বলতেই হইহই করে খুলে দেবে ফ্রেমবন্দি রুটিনের কাচ । জানালায় লেগে থাকা ঘূর্ণি রোমান্স কুড়িয়ে বাড়িয়ে । বেড়ে দেবে আয়নার ফিকে হওয়া পারদ প্রলেপে । নেপথ্যে আবহ সংগীত …

“ আমার এই পথ চলাতেই আনন্দ … ''


২

ক্যালেন্ডারে উপছে ওঠে টগবগে জলবায়ু দাগ ।  উপছে ওঠে জল ও স্রোতের কানাকানি …

 

 শুরু হয় রাস্তার হাঁটা । ফেসবুকে   চই-চই ডাক । হাত ছোঁয়াতেই …

 কেউ হাসি । কেউ নাচ । কেউ চটজলদি রান্না রেসিপি ।

সময় হারিয়ে ফেলা পেন্ডুলাম দোলে । দোলে মাথা ভর্তি নিউরন কণা । কখনও কী কেউ তাকে বুঝতে পেরেছে ! এই যে অনন্ত বিরহের অন্তরালেও সে আসলে সাঁকোখানি …

 বাঁধতে চেয়েছে  !


৩

চাবিওয়ালা এসে  খুলে দেয় মরচে পড়া তালার অভিমান  । রাস্তারা  হাঁটে । সঙ্গে সঙ্গে হাঁটে তাদের ভ্রমণ । অনন্তের পথিক তারা । অচল ট্রামেও খোঁজে হারানো টিকিট  ।  খোঁজে ভেঙে যাওয়া ফিসফিস কথা । খোঁজে   ছেঁড়া অভিমান …

 

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ