সাম্প্রতিক

6/recent/ticker-posts

দেবাশিস মুখোপাধ্যায়


  • অন্ধ আকাশ চোখ ফিরে পেলে

  • ভোর গন্ধ পোশাক পরে  পাখি সাবালিকা হলো । ডানাতে এপ্রিল ।
 শাড়ির ভাঁজে তীব্র নীরবতা । ডাকো
একবার ডাকো । ডাকচিঠি কড়া নেড়ে গেলে সব আলো বর্ণময়

স্টেশন অভিমানে একলা ভীষণ । দূরপাল্লার জানালা দ্রুত ছেড়ে যায় । ভবঘুরে প্ল্যাটফর্ম  একা একা হস্তমৈথুন করে । পরিযায়ী বোঝে সে গাছের মাথা আর নেই । নতুন ঠিকানা তার অপেক্ষায় ছায়ালিপি প্রস্তুত করে

তথাগত পায় না । শুধু বোধিবৃক্ষের কংকাল জেগে । কম আলো কম আলোই । শান্তিময়ের বন্ধুতা প্রার্থনায়।
নিরাময় নীরা বা সুজাতাকে সেই ম্যাজিক বাটি ধরাতে পারে না
যা বুদ্ধ দিতে পারে

পারানি দিয়ে যুবতী সকাল শরনম্ লিখে দিলে ধ্যান রক্তপদ্ম ফোটায়



দেবাশিস মুখোপাধ্যায়