কবিতা
আবারও ...
আবারও বসন্ত এলে
বিষন্নতা মুছে মেখে নেবো
আবীর-গুলাল
আবারও নিজের শরীর খুলে নেবো
আমি সেই মুহূর্তকে বেছে নেবো
যেভাবে স্পর্ধাটুকু শুষে নেয়
ধুসর রাত্রিভাষা
ওই স্মৃতিগুলিকে ভাঁজ করে
একসঙ্গে করে নেবো
জেগে ওঠা উচ্চারণে
আমার শূন্য খাতা খুঁজে নেবে আবারও
ঠিকানা তোমার
গুমরে উঠবে প্রিয়কথা,
প্রিয় সম্ভাষণ
তুমি কি তখনও আমায় সোহাগ চেনাবে ?
মধুছন্দা মিত্র ঘোষ



0 মন্তব্যসমূহ