সাম্প্রতিক

6/recent/ticker-posts

দেবদাস রজক :কবিতা

 


দুটি কবিতা


ঝুলন্ত কোনও শহরের দিকে


 

 

আমার লুকিংগ্লাসে লকলক করছে সূর্য

দেখি ফুটন্ত আলোর দল আমার বসন্ত পুড়িয়ে খাচ্ছে

পৃথিবীর কাঁচা মাংসের ঘ্রাণ দিগন্তজুড়ে

 

এতক্ষণে নদীর চর পেরিয়ে চলেছি

সামনে উল্টানো পিচের রাস্তা, বিষন্ন অর্কিড

পিছনে মরীচিকার হাঁ, গিলে ফেলছে শান্ত যত হরিণ

 

ফ্লাইওভার বরাবর কোনও মানুষ নেই

এমন এক নীরবপাখির দেশ, চারিদিকে ফাঁপা প্রান্তর

 

আজ বুঝি হুল্লোড়, উল্লাস!

আমাকে যেতে হবে ঝুলন্ত কোনও শহরের দিকে

 

 

 

বাঁশিওয়ালা


 

মৃত্যু নেই

ভাঙা ব্রিজ, ভগ্ন সৌধ্যের মাঝ বরাবর পুঁতে দেব

অস্তিত্বের ছায়া, অকাল মৃত্যুর মুখে একটা গাছ 

আর গোলাপের গন্ধ বিছিয়ে দেব

 

মৃত্যু নেই আমার, জন্ম নেই, মুক্তি নেই 

শুধু মানুষের ছায়ায় জেগে উঠি রাতের বাঁশিওয়ালা

বাজি আমি, বাজিয়ে ফিরি পথে পথে 

 

তুমি কি শুনতে পাচ্ছ আমার মৃত্যুহীন সংলাপ?

আমার হেমলক বিষলব্ধ সুর?



 দেবদাস রজক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ